গোদনাইল বার্মাশীল এলাকার দেলুর ছেলে ইরফান ভুইয়া, আ.লীগের নেতা ইয়ার ভুইয়ার ছেলে ইমন ভুইয়া ও আ.লীগ নেতা ফারুক হোসেন ও তার মেয়ের জামাই মেজবা হলো নিষিদ্ধ ঘোষিত আ.লীগের দোসর। এরা নিষিদ্ধ ঘোষিত স্বৈারাচার আ.লীগ আমলে দীর্ঘ ১৬ বছর সিদ্ধিরগঞ্জ ওসমান পরিবারের অন্যতম দোসর সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক সাবেক কাউন্সিলর সন্ত্রাসী মতির অন্যতম সহযোগী ছিলো বলে অভিযোগ রয়েছে।

আ.লীগের বিভিন্ন কর্মসূচীতে ইরফান ভুইয়া গোল চিহ্নিত ( ফাইল ছবি)
অভিযোগ রয়েছে, ইরফান ভুইয়া, মেজবা ভুইয়া, ও আ.লীগ নেতা ফারুক হোসেন শেখ মুজিবের শাহাদাৎ বার্ষিকী পালন, নৌকার প্রার্থী ছাত্র-জনতার উপর গুলি বর্ষনকরী শামীম ওসমানের পক্ষে নির্বাচনী গনসংযোগ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিরুদ্ধে প্রকাশ্যে মিছিলে করেছে। যার কারনে আ.লীগ নেতা ফারুকের বিরুদ্ধে যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় ৩টি মামলা, ইরফান ভুইয়ার বিরুদ্ধে সোনারগা থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার মামলা রয়েছে। অথচ গত ৫ আগষ্টের পর এই ইরফান ভুইয়া, মেজবা ভুইয়া সদ্য কারামুক্ত সাবেক ছাত্রদল নেতার নাম ভাঙ্গিয়ে ভেলপাল্টে হয়ে গেছে গোদনাইল বার্মাশীলের সবচেয়ে বড় বিএনপি নেতা। এ নিয়ে বিএনপি’র মধ্যেও চরম ক্ষোভের সৃস্টি হয়েছে। গত কয়েকদিন আগে নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের অফিস উদ্ধোধন করে ইরফান ভুইয়া, মেজবা ভুইয়া। শ্রমিকদলের নেতা না হয়েও শ্রমিকদলের অফিস উদ্ধোধন করায় শ্রমিকদলের নেতাদের মধ্যে চরম ক্ষোভের সৃস্টি হয়। শ্রমিকদল নেতারা প্রকাশ্যে অভিযোগ করে বলেন, ইরফান ভুইয়া, মেজবা শ্রমিকদলের কেহ নয়। তারা হচ্ছে আওয়ামলীলীগের দোসর। তারা যদি শ্রমিক দলের পরিচয় দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে গত মঙ্গলবার ট্যাংকলরী শ্রমিক ইউনিয়র গোদনাইল পদ্মা শাখা কতৃক নিয়ন্ত্রিত ট্যাংকলরী সিরিয়ান কার্যক্রমে বিতর্কিত ইরফান ভুইয়া ও মেজবা ভুইয়া তাদের সহযোগীদের দিয়ে বাঁধা প্রদান করে। এই ঘটনার প্রতিবাদে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে ট্যাংকলরী শ্রমিকরা একত্রিত হয়ে ফ্যাসিস্ট আ.লীগের দোসর ইরফান ভুইয়া, মেজবা ভুইয়া ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ করে। এই ঘটনায় শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্বৈরাচার আ.লীগের দোসরদের আবার সক্রিয় হওয়ায় অনেকের মধ্যে আতংকও দেখা দিয়েছে।

মতির সাথে অন্তরঙ্গ মুহুর্তে মেজবা ভুইয়া ( ফাইল ছবি)
এ ব্যাপারে কয়েকজন বিএনপি নেতা ক্ষোভের সাথে জানায়, কয়েক দিন আগেও গোদনাইল বার্মাশীল এলাকার দেলোয়ার ভুইয়ার ছেলে ইরফান ভুইয়া, নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নেতা ইয়ার ভুইয়ার ছেলে ইমন ভুইয়া ও আ.লীগ নেতা ফারুক হোসেন ও তার মেয়ের জামাই মেজবা ছিলো নিষিদ্ধ ঘোষিত আ.লীগের দোসর। ছিলেন সিদ্ধিরগঞ্জের দূর্ধর্ষ সন্ত্রাসী থানা যুবলীগের আহবায়ক সাবেক কাউন্সিলর মতি’র অন্যতম সহযোগী। তারা মতির নাম ভাঙ্গিয়ে গোদনাইল পদ্মা ডিপো এলাকায় করেছে সন্ত্রাসী কর্মকান্ড। তার কারনে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। ব্যবসা বানিজ্য করতে পারে নাই। কারন, তারা প্রকাশ্যে বিএনপি জামাত নেতাদের বিরুদ্ধে মিছিল করেছে। শ্লোগান দিয়ে তাদের কল্লা চেয়েছে। তাদের ভয়ে বিএনপিসহ সাধারন মানুষ কথা বলতে সাহস পেতো না। বিএনপি-জামাতের বিরুদ্ধে আ.লীগের বিভিন্ন কর্মসূচী পালনে ইরফান ভুইয়া, আ.লীগ নেতা ফারুক হোসেন, মেজবাকে সামনের সারিতে দেখেছে স্থানীয় বিএনপি নেতারা।

শামীম ওসমানের নৌকার গনসংযোগে মেজবা ( ফাইল ছবি)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের সামনের সাড়িতে থেকে বিএনপি-জামাত নেতাদের কল্লা চেয়েছিলেন এরা। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় আ.লীগ সরকার প্রধান শেখ হাসিনা। এ সময় কিছুদিন আত্নগোপনে থেকে গত ৫ আগষ্টের পর সেই ইরফান ভুইয়া, মেজবা ও ফারুক হোসেন ভোলপাল্টে এখন সদ্য কারামুক্ত জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের লোক বনে গিয়ে তার নাম ভাঙ্গিয়ে নতুন করে শুরু করেছে চাদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড।

বিএনপি জামাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে ফারুক হোসেন ( ফাইল ছবি)
আরো অভিযোগ উঠেছে, ভোলপাল্টানো এই সকল আ.লীগের দোসর বর্তমানে সক্রিয় হয়ে দলবল নিয়ে গোদনাইল পদ্মা ডিপো দখল, পদ্মা ডিপো স্টাফদের হুমকী ধামকী, চাদাবাজি, অবৈধভাবে তেল নামাতে সদ্য কারামুক্ত জাকির খানের নাম অপপ্রচার করে ডিপোর লোকজন ও গাড়ি চালকদের নানা ভাবে হুমকি থামকি দিয়ে থাকেন। যা নিয়ে অনেকটা আতংকের ভিতরে তারা কার্যক্রম পরিচালনা করছে। এরফলে জাকির খানের সুনাম বিনষ্ট হচ্ছে। সুনাম নষ্ট হচ্ছে বিএনপির। তাই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিএনপি’র সুনাম বিনষ্টকারী আ.লীগের দোসর ইরফান ভুইয়া, ফারুক হোসেন মেজবা ভুইয়ার মতো ভোলপাল্টানো হাইব্রিড নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপি’র সিনিয়র নেতাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ