1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে নাসিক ১০নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে নাসিক ১০নং ওয়ার্ডসহ নারায়ণগঞ্জবাসী শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ১০নং ওয়ার্ড বিএনপি’র সংগ্রামী সাধারন সম্পাদক বার বার কারা নির্যাতিত নেতা শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী লেকু।
আজ সোমবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষ ১৪৩২ সালের প্রথম দিন। এ উপলক্ষ্যে গতকাল রোববার (১৩ এপ্রিল) এক বার্তায় এ শুভেচ্ছা জানান বিএনপি নেতা লিয়াকত আলী লেকু। শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা লিয়াকত আলী লেকু বলেন, পহেলা বৈশাখ ১৪৩২, বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। বাংলা নববর্ষ, বাংলাদেশিদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্নরূপ। আমি এই উৎসবমুখর দিনে নাসিক ১০নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে ১০নং ওয়ার্ডসহ নারায়ণগঞ্জবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নানান ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী ১৪৩১ সাল অতিক্রম করে ১৪৩২ সালের প্রভাতে অজানা কাল-প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। নববর্ষের প্রথম দিন আমি সবার কল্যাণ ও শান্তি কামনা করছি। বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। চারদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস, সুশীলা নদী, সব জগৎ হোক অমৃতময়। ১৪৩২ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে আমি নাসিক ১০নং ওয়ার্ডসহ নারায়গঞ্জবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park