দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম জাতির দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আজ ২৯ রমজান। চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ৮নং ওয়ার্ডের পক্ষ থেকে নারায়ণগঞ্জ তথা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ৮নং ওয়ার্ড এর সংগ্রামী সভাপতি আলহাজ¦ খালেদ রনি ও সেক্রেটারী হাবিবুর রহমান।
গতকাল ২৯ মার্চ শনিবার এক শুভেচ্ছা বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ৮নং ওয়ার্ড এর সংগ্রামী সভাপতি আলহাজ¦ খালেদ রনি ও সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের কাছে একটি অত্যন্ত আনন্দের দিন। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব। পবিত্র রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এই বিশেষ দিনে সকল মুসলিম ভাই মিলে ঈদগাহ মাঠে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর তারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আলিঙ্গন করেন। ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতিরও বার্তা বহন করে। এই দিনে ধনী-দরিদ্র সকলেই একসাথে ঈদের আনন্দ উপভোগ করেন। পবিত্র ঈদুল ফিতর সমগ্র মানবজাতির জন্য বয়ে আনুক বাসযোগ্য ধরনী, বৈষম্যহীন সমাজ, বিদ্বেষহীন চেতনা, বিলাসিতাহীন জীবনযাপন, স্বার্থপরাতাহীন এক মনোরম বিশ^। ঈদ প্রতিটা ঘরে ঘরে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি এইটাই কামনা করি। ঈদ মোবারক সবাইকে।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ