আজ বুধবার ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিনটি জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তত বাঙ্গালী জাতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক সালাউদ্দিন, যুগ্ন-আহবায়ক মকবুল হোসেন বাবু।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গতকাল এক প্রতিক্রিয়ায় নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক সালাউদ্দিন এবং যুগ্ন-আহবায়ক মকবুল হোসেন বাবু বলেন, আজ আমাদের মহান স্বাধীনতার ৫৫ বছর । আজকের এই দিনে আমি নারায়ণগঞ্জসহ দেশবাসি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ মহান দিনে আমি শ্রদ্ধা জানাই স্বাধীনতা-যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি। মহান স্বাধীনতার ঘোষক বহ দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা। এ দিনে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাঁর ঐতিহাসিক ঘোষণায় দিকভ্রান্ত জাতি পেয়েছিল মুক্তিযদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয়মন্ত্র। ফলে দীর্ঘ নয়মাস ইতিহাসের এক ভয়ংকর রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশমাতৃকা মুক্তি লাভ করে। আজকের দিনে আমি নারায়ণগঞ্জসহ দেশবাসী সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা জানাই।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ