দীর্ঘ ১৬ বছর ধরে চৌধুরীবাড়ী ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছিলো পতিত ওসমানদের দোসর। নামে মাত্র নির্বাচন দিয়ে দীর্ঘ দিন চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনকে কলুষিত করেছে মহসিন ভুইয়াগং। গত ৫ আগষ্টের পর আ.লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। তার সাথে সাথে ওসমানদের দোসর মহসীন ভুইয়ারাও পালিয়ে যায়। এরপর ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের একটি আপদকালীন আহবায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু ব্যবসায়ীদের দাবী আহবায়ক কমিটি নয়, একটি অবাধ সুষ্টু ও নির্বাচনের মাধ্যমে যোগ্য লোকদের ব্যবসায়ী এসোসিয়েশনের দায়িত্বে বাসিয়ে চৌধুরীবাড়ী ব্যবসায়ীদের উন্নয়ন করা। এরই লক্ষ্যে গতকাল রবিবার সকালে চৌধুরীবাড়ী ব্যবসায়ীদের নিয়ে স্থানীয় চাইনিজ রেষ্টুরেন্টে এক মত বিনিময় করেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ। মত বিনিময় সভায় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আপদকালীন আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এবং ১০ সদস্য বিষিস্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করা হয়।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সংগ্রামী সহ-সভাপতি ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডিএইচ বাবুল। সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন স্বাধীন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক সাগর প্রধান, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার, সহ-সভাপতি নাজিম উদ্দিন মেম্বার, প্রচার সম্পাদক রফিক মিয়া, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সদস্য ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সামসুদ্দিন শেখ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সদস্য ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুম শেখ, বর্তমান কমিটির সদস্য আমির হোসেন প্রধান, আনোয়ার হোসেন আনু, রাজু আহম্মেদ, সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ আলী আহম্মদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সামসুদ্দিন মিয়া, থানা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ডালিম প্রধান, কাজী নাজমুল ইসলাম বাবুল, আপদকালীন কমিটির সদস্য সচিব সুমন প্রধান। সভা সঞ্চালনায় ছিলেন ব্যবসায়ী ও সাংবাদিক গাজী সেলিম আহম্দে।
সভায় ডিএইচ বাবুল চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের আপদকালীন কমিটি বিলুপ্ত ঘোষনা করে ১০সদস্য বিশিস্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করেন। যেখানে বিএনপি নেতাদের পাশাপাশি মহানগর যুগদলের যুগ্ন-আহবায়ক শেখ অপুকেও রাখা হয়েছে। সভাপতির বক্তব্যে বিএনপি নেতা ডিএইচ বাবুল বলেন, ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে আমরা একটি অবাধ সুষ্টু নির্বাচনের ব্যবস্থা করার পথে এগুচ্ছি। বিএনপি সর্বদা অবাধ সুষ্টু নির্বাচনের পক্ষে। কিন্তু আওয়ামীলীগ সর্বদা মানুষের ভোটাধিকার হরণ করেছে। এই চৌধুরীবাড়ী ব্যবসায়ীদের একটি সুনাম রয়েছে। আমরা সেই সুনাম যেনো যোগ্য নেতৃত্বে হাতে পড়ে সেই ব্যবস্থা করতে চাই। চৌধুরীবাড়ী ব্যবসায়ী নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান বলেন, আ.লীগের আমলে আমরা ব্যবসা করতে পারি নাই। আমাদেরকে চৌধুরীবাড়ীতে আসতে দেয়া হয়নি। আমাদের উপর হামলা করে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। চৌধুরীবাড়ী ব্যবসায়ীরা মহসীন ভুইয়া এবং সাবেক কাউন্সিলর রুহুল মোল্লার দ্বারা নির্যাতিত হয়েছে। আমরা কিন্তু কারো উপর কোন প্রতিশোধ নেই নাই। আমরা চাই একটি সুষ্টু ও অবাধ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে যারা যোগ্য তারা দায়িত্বে আসুক। চৌধুরীবাড়ী ব্যবসায়ীদের সুনাম অক্ষুন্ন থাকুক। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ