1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ওয়েষ্টেজ ব্যবসায়ীর ৮লক্ষ টাকা ছিনতাই

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ওয়েষ্টেজ ব্যবসায়ীর ৮লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীর নাম শাহরিয়ার এন্টারপ্রাইজের মালিক কফিল উদ্দিন সম্রাট। ঘটনাটি গতকাল রবিবার বিকাল সোয়া ৪টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক ১০তলা বিল্ডিং সংলগ্ন মায়ের দোয়া নার্সারির সামনে ঘটেছে। এ ঘটনায় ওয়েষ্টেজ ব্যবসায়ী তার নিজ জীবনের নিরাপত্তার স্বার্থে সিদ্ধিরগঞ্জ থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি বলে জানান।
কফিল উদ্দিন সম্রাট জানায়, গতকাল বিকাল ৪টায় চিটাংরোডস্থ ইসলামী ব্যাংক থেকে ৮লক্ষ টাকা উত্তেলন করে নাসিক ৩নং ওয়ার্ডস্থ রসুলবাগ আদর্শ নগর বালু মাঠে তার ব্যবসায়ী প্রতিষ্টানে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। মোটরসাইকেল মৌচাক ১০তলা বিল্ডিং সংলগ্ন মায়ের দোয়া নার্সারির সামনে পৌছলে একটি সাদা প্রাইভেটকার মোটরসাইকেল কে চাপ দিয়ে রাস্তার পাশে থামায়। এরপর প্রাইভেটকার থেকে ৪জন নেমে মোটরসাইকেলের সামনে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সাথে ব্যবসায়ী সম্রাটের হাতাহাতি হয়। টাকার ব্যাগ না ছাড়ায় এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীর বুকে তাক করে। অস্ত্রের বাট দিয়ে ব্যবসায়ী সম্রাটের মুখে আঘাত করে। উপায়ান্ত না পেয়ে শেষ পর্যন্ত টাকার ব্যাগ ছেড়ে দিতে বাধ্য হন সম্রাট। ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনতাই করে শিমরাইল ইউটার্ন ঘরে চিটাংরোড়ের দিকে চলে আসে বলে জানান তিনি। এ সময় রাস্তার পাশে অসংখ্য দর্শনার্থী ও পথচারী থাকলেও ব্যবসায়ী সম্রাটের আত্নচিৎকারে কেহ এগিয়ে আসেনি বলে আহত ব্যবসায়ী সম্রাট মোবাইল ফোনে সাংবাদিকদের জানান। এ ঘটনায় জীবনের নিরাপত্তার স্বার্থে তিনি থানা পুলিশ করতে রাজি নন বলে জানান। তিনি ক্ষোভের সাথে বলেন, দেশে বর্তমানে আইন বলতে কিছু নেই। এখন টাকা গেছে কিন্তু জীবনে তো বেচে আছি। কিন্তু থানা পুলিশ করে টাকা তো ফিরে পাবার কোন আশা নেই। বরং জীবন আরো নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। তাই জিডি মামলা করতে আমি উৎসাহী নই। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করলে তারা জানান, ছিনতাইয়ের ঘটনা তাদের জানা নেই। কেহ অভিযোগ করেনি। অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park