আজ ২১ ফেব্রুয়ারী শুক্রবার অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজকের এই দিনে শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করবে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।
দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন গোদনাইলের শহীদ শহীদুল্লাহ সাউদ স্মৃতি সংসদের সংগ্রামী সভাপতি মোর্শারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক যুগ্ন-আহবায়ক আকাশ প্রধান ও নাসিক ৮নং ওয়ার্ড জাসাসের সভাপতি আব্দুর রহিম। গতকাল বৃহস্পতিবার পৃথক পৃথক বিবৃতিতে শহীদ শহীদুল্লাহ স্মৃতি সংসদের সভাপতি মোর্শারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক নেতা আকাশ প্রধান ও নাসিক ৮নং ওয়ার্ড জাসাসের সভাপতি আব্দুর রহিম বলেন, মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র গঠনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তরায়নে আমাদের সকলের কাজ করতে হবে। আর এজন্য তারা সকল নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরিশেষে তারা ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ