1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের নেতৃবৃন্দের বিনম্র শ্রদ্ধা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

আজ ২১ ফেব্রুয়ারী শুক্রবার অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজকের এই দিনে শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করবে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।
দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক সালাউদ্দিন, যুগ্ন-আহবায়ক মকবুল হোসেন বাবু ও সদস্য সচিব কাজী অকিল আহম্মেদ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক সালাউদ্দিন বলেন, মহান একুশে ফেব্রুয়ারীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র গঠনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তরায়নে আমাদের সকলের কাজ করতে হবে। আর এজন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ৬নং ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ন-আহবায়ক মকবুল হোসেন বাবু বলেন, মহান ২১ ফেব্রুয়ারীতে ভাষা শহীদদের প্রতি শ্রমিকদলের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। গত ১৬ বছর আমরা স্বাধীনভাবে ২১ ফেব্রুয়ারী পালন করতে পারিনি। আমরা ছিলাম আতংকিত। একদিকে পুলিশের ভয় অপরদিকে স্বেরাচার দোসরদের হামলার ভয়। আজ ১৬ বছর পর আমরা স্বাধীনভাকে মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছি। স্বৈারাচার ফ্যাসিস্ট আমাদের স্বাধীন মতামত কেড়ে নিয়েছিলো। আগামীতে যেনো কোন স্বৈারাচার মাথাচারা দিয়ে উঠতে না পারে সেজন্য ২১ হোক আমাদের চেতরা ও প্রেরনা। পরিশেষে তিনি ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park