1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

আ.লীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এসএম আসলাম। বিক্ষোভ মিছিলটি নাসিক ৬নং ওয়ার্ডস্থ নতুন বাজার থেকে শুরু হয়ে গোদনাইল এসও বার্মাশীলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বার্মাস্ট্যান্ড বটতলা এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিলে বক্তারা আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য প্রতিহত করতে সর্বদা রাজপথে রয়েছে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়। সেই সাথে যারা সন্ত্রাসী ও নৈরাজ্য করার চেষ্টা করা হবে তাদের গনধোলাই দিয়ে প্রশাসনের হাতে সোপর্দ করার জন্য জনগনকে আহবান জানানো হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: মোস্তফা, সাধারন সম্পাদক শরীফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই রিংকু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ-সভাপতি হাবিব মন্ডল, যুগ্ন-সম্পাদক তাওলাদ হোসেন, রিপন মন্ডল, প্রচার সম্পাদক আকরাম হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ন-আহবায়ক মকবুল হোসেন বাবু, কাজী অকিল, মো: মুন্না. আব্দুর রাজ্জাক রব, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুবদল নেতা আশিক, নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মো: হীরা, যুগ্ন-সম্পাদক শহীদ, মহানগর তরুন দলের যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ আল শিপনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে আ.লীগের সন্ত্রাসী কর্মকান্ড বন্দ ও নৈরাজ্য প্রতিহত করার বিভিন্ন শ্লোগান দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park