1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

গোদনাইলে বড় ভাই শামীমের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ ছোট ভাই রাজু’র

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বৌ-বাজার এলাকায় বড় ভাই শামীম হাসানের বিরুদ্ধে মাকে মারধর ও গলাটিপে হত্যার অভিযোগ তুলেছে আপন ছোট ভাই রাজু। ছোট ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে মায়ের ময়না তদন্ত করতে বাধ্য হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। যদিও সিদ্ধিরগঞ্জ থানায় বাথরুমে আত্নহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে বৃদ্ধার স্বামী আব্দুর রব প্রধান। বাথরুমের জানালার রডের সাথে রশি বেধে গলায় পেচিয়ে বৃদ্ধা আত্নহত্যা করেছে বলে বাদী তার মামলায় উল্লেখ করেন। এছাড়াও বৃদ্ধা ডায়বেটিস এবং ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন বলে উল্লেখ করেন। তবে ময়না তদন্তের ডাক্তার বলছেন ৭১ বছরের কোন বৃদ্ধা আত্নহত্যা করতে পারে না। বৃদ্ধা শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যার ফলে এ মৃত্যু নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটা আত্নহত্যা নয়, হত্যাকান্ড বলে অনেকে ধারনা করছেন। ময়নাতদন্তের পরই তার সত্যতা জানা যাবে বলে অভিযোগকারী রাজু জানান। এদিকে ছোট ভাই রাজু মায়ের হত্যাকারী বড় ভাই শামীমের বিচার দাবী করে সাংবাদিকদের সামনে মিছিল দিয়েছেন। ঘটনাটি গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ৭তলা বিল্ডিং এর ৩য় তলায় বাথরুমের ভিতর ঘটেছে।
গতকাল ২৫ ডিসেম্বর দুপুরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে বৃদ্ধার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। বৃদ্ধার নাম রহিমা খাতুন। তার বয়স ৭১ বছর। বৃদ্ধাকে বর্তমানে ঢাকা বার্ডেন হাসপাতালে রাখা হয়েছে। ছোট ছেলে বিদেশ থেকে আসলেই বৃদ্ধা লাশ দাফন সম্পন্ন হবে বলে জানান তার আত্নীয়-স্বজনরা। এদিকে মায়ের মৃত্যুর বিষয়ে ছোট ছেলে আবু কাউছার রাজু সাংবাদিকদের জানান, তার মাকে গলা টিপে হত্যা করা হয়েছে। তার গলায় এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার দাবি, তার বড় ভাই শামীম মাকে মেরে ফেলেছে। তিনি মায়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকেও মেরে ফেলার চেষ্টা করা হয়। বাথরুমে আমার মা আত্নহত্যা করতে পারে না। তাকে হত্যা করে পুলিশকে মোটা অংকের টাকার বিনিময়ে আত্নহত্যার নাটক সাজানো হয়েছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সোহাগ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park