1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

১৬ বছর পর মন-প্রাণ খুলে মহান বিজয় দিবস উদযাপন করলো নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার ফ্যাসিস্ট আ.লীগ সরকারের সময়ে মন-প্রাণ খুলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করতে পারেনি বিএনপি। তাদের কাছে বিজয় দিবসের দিন অন্যান্য দিনের মতোই ছিলো। সব সময় গ্রেফতার আতংক তাড়া করতো তাদের। আতংক থাকতো গায়েবী মামলার। থাকতে পারতো না ঘরে ঘুমাতে। ছাত্র-জনতার তুমুল আন্দোলনে গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট আ.লীগ সরকারের পতন হলে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর এবারই প্রথম বিএনপি নেতারা মন-প্রাণ খুলে উদযাপন করেছে। গত ১৬ ডিসেম্বর রাত ১২টা ১মিনিটে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা চৌধুরীবাড়ী বাসষ্ট্যান্ডস্থ রয়েল প্যালেসের সামনে দোয়া মিলাদ মাহফিল এবং বাসষ্ট্যান্ডে আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করা হয়। এ সময় প্রতিটি বিএনপি নেতারা বিভিন্ন শ্লোগান তুলে নিজেদের মনের দু:খ ও ক্ষোভ প্রকাশ করেন।

তাদের মধ্যে এক ঐক্যবদ্ধতা লক্ষ্য করা যায়। দোয়া মাহফিল শেষে সকলের মধ্যে রান্না করা খিচুরী বিতরন করা হয়। আনন্দঘন মুহুর্তে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সহ-সভাপতি ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ডি এইচ বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি যুগ্ম সম্পাদক ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি নাজিম উদ্দীন মেম্বার, আক্তার হোসেন, শেখ সামসুদ্দিন, যুগ্ম সম্পাদক আঃ হাই, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক সামসুদ্দিন মিয়া, যুবদল নেতা মাসুম প্রধানসহ নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ১৬ ডিসেম্বর সকালে না.গঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে বিজয় র‌্যালীতে যোগ দিতে রুপগঞ্জে নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করেন। নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডি এইচ বাবুল ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি যুগ্ম সম্পাদক ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের নেতৃত্বে ৮নং ওয়ার্ড বিএনপি’র মিছিলটি জেলা বিএনপি’র মিছিলে যোগদান করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park