1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

না.গঞ্জ সম্মিলিত নাট্য কর্মী জোটে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন মোশাররফ হোসেন

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সম্মিলিত নাট্য কর্মী জোট নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন সম্মিলিত নাট্য কর্মী জোটের সদস্য নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেন। গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। নব-নির্বাচিত কমিটি সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী দিনে যেকোন কর্মকান্ডে তিনি কাধে কাধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি নব-নির্বাচিত কমিটির সকলের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচনে সভাপতি হিসেবে জয়ী হয়েছেন মাসুমুল হক সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কবির প্রধান। গতকাল ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশন এড. জাকির হোসেন এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন তথ্যমতে জেলা সম্মিলিত নাট্য কর্মী জোটের অন্য বিজয়ীরা হলেন, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছে মেহফুজুর রহমান, সহ সভাপতি হিসেবে জয়ী হয়েছে মো. বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম ফরহাদ, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. সম্ভু নাথ সাহা সৈকত, সমাজ কল্যান সম্পাদক রনি। এসময় অনুভুতি প্রকাশ করতে গিয়ে সম্মিলিত নাট্যকর্মী জোটের নব নির্বাচিত সভাপতি মাসুমুল হক সোহেল বলেন, আজকের এ বিজয় ৩১৮ নাট্যকর্মীর বিজয় । এ বিজয় আমার একার না। আমি সকল সদস্যকে নিয়ে কাজ করতে চাই। সেই সাথে আমরা দায়িত্ব নেওয়ার পর শিল্পীদের কল্যান ফান্ড করবো। যাতে করে অসহায় শিল্পীদের পাশে থাকতে পারি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park