1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মরহুম রেহান উদ্দিন রেহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী জুট মিলের শ্রমিক নেতা ও বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম রেহান উদ্দিন রেহানের ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ মে) বাদ আসর নাসিক ৬নং ওয়ার্ডে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের কার্যালয়ে প্রয়াত শ্রমিক নেতা রেহান উদ্দিনের পরিবারের উদ্যোগে এলাকাবাসী ও গণমান্য ব্যক্তিবর্গ নিয়ে দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকল সদস্য, আধুনিক নারায়ণগঞ্জের রুপকার এ.কে.এম শামীম ওসমান ও তাঁর সুযোগ্য পুত্র উদীয়মান নেতা অয়ন ওসমান সহ সমগ্র ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়।

এসময় দোয়া মাহফিল পূর্ব বক্তব্য বক্তারা রেহান উদ্দিন রেহানের স্মৃতিচারণ করে বলেন, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পাটকল আদমজী জুট মিল।আদমজী জুট মিল মানেই রেহান সাহেব। বাংলার সোনালী আঁশের ইতিহাস জানতে গেলে যেমন আদমজীকে বাদ দিয়ে ইতিহাস হবেনা। তেমনি রেহান উদ্দিনকে বাদ দিয়ে আদমজী জুট মিলের ইতিহাস হবেনা। বাল্যকাল থেকেই গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে সারাটা জীবন আন্দোলন সংগ্রাম করে কাটিয়েছেন। তিনি ১৯৬৯ সনে শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন রণাঙ্গণের সফলতার সাথে বীর মু্িক্তযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পর তিনবার সুমিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যেই একবার জেল থেকে চেয়ারম্যান পাশ করেছেন। ১৯৯০ সনে জেলখানা থেকে আদমজী পাটকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএ সভাপতি নির্বাচিত হয়েছে। তাছাড়া জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আদমজী পাটকল শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park