1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

নারায়ণগঞ্জে কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি মশার কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। একই সঙ্গে দুটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও মতিন সড়ক এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তিন কারখানা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন চারটি মোটরসহ বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুস্তাক মাসুদ মো. ইমরানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযান শেষে মুস্তাক মাসুদ মো. ইমরান বলেন, ওই এলাকায় প্রভাবশালী দালাল চক্রের মাধ্যমে আলম মশার কয়েল, ডিকে বুস্টার মশার কয়েল ও কামাল মশার কয়েল নামে নিম্নমানের তিনটি কয়েল কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবত উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে পাঁচবার এ তিনটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপরও একই পন্থায় বারবার সংযোগ নিয়ে কারখানা পরিচালিত করা হচ্ছিল। তিনি আরও বলেন, কারখানা তিনটি ছয় মাসে প্রায় অর্ধ কোটি টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করেছে। পরবর্তীতে যাতে আর অবৈধ সংযোগ নিতে না পারে সেজন্য তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে অবৈধ সংযোগস্থলে সিমেন্ট ঢালাই দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। আলম ও ডিকে বুস্টার কারখানা দুটির মালিকদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযুক্ত তিন কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park