1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় কলেজ ছাত্রী ধর্ষনের মামলায় অভিযুক্ত আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

ফতুল্লায় কলেজ ছাত্রী(১৭) কে ধর্ষনের মামলায় অভিযুক্ত আসামি তামিম আহম্মেদ (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(১৫ মে) ভোর রাতে বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তামিম আহমেদ কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুরের খালেক সরকারের পুত্র। এর আগে, মঙ্গলবার(১৪মে) দুপুরে ভুক্তভোগী ঐ কলেজ ছাত্রী বাদী হয়ে তামিম (২০) কে আসামী করে ফতুল্লা মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করে।মামলায় উল্লেখ্য করা হয়,ভুক্তভোগী কলেজ ছাত্রী তার পরিবারের সাথে ফতুল্লার ভূইগড়ে ভাড়া বাসায় বসবাস করে নারায়নগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ালেখা করে আসছিলো। অভিযুক্ত আসামি একই এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিলো। কলেজে যাতায়াতের পথে অভিযুক্ত আসামী প্রায় সময় বাদীকে প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে। বাদী কে নিয়ে প্রায় সময় বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে বিয়ে করার কথা বলে শারিরীক সম্পর্কে লিপ্ত হতো। বিয়ে করার কথা বললে শুধু সময় কালক্ষেপন করতো। সর্বশেষ ২৭ এপ্রিল বাদীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর দুইটার দিকে অভিযুক্ত আসামী বাদীর বাসায় যায়৷ কথা বলার এক পর্যায়ে বাদীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোড় পূর্বক ধর্ষন করে। পরবর্তীতে বাদী বিয়ের কথা বললে অভিযুক্ত আসামী বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়।
এ বিষয়ে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নূরে আযম জানান, কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি তামিমকে বুধবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park