1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদকের ৬৯তম জন্মদিন পালন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

প্রবীণ শিক্ষক, সাংবাদিক ও কবি রণজিৎ মোদকের ৬৯ তম জন্মদিন পালন করলো রৌদ্রছায়া প্রকাশ।  বৃহস্পতিবার ৪ জুলাই শহরের মিশনপাড়ার ভিক্টোরি কেক লেন হলরুমে কেক কাটার মধ্য দিয়ে এ প্রবীণ সাংবাদিকের জন্মদিন পালন করা হয়। এসময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সকলে। এসময় বক্তারা রণজিৎ মোদকের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন এবং তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি যেমনি একজন প্রকৃত শিক্ষক, তেমনি একজন বিচক্ষণ সাংবাদিক। এছাড়াও সবাই বলেন যে, তাদের দেখায় তিনি একজন সফল ও স্বার্থক মানুষ। সবাই তার ভূয়সী প্রশংসা করে ভবিষ্যত সফলতা ও সুন্দর জীবন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, রৌদ্রছায়া প্রকাশের কর্ণধার কবি ও গল্পকার আহমেদ রউফ, লেখক মিজান মিলকী, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, ডা. বশির আহম্মেদ তুষার, বদরুল আলম, মোঃ শাহ-আলম, এস এম জাকারিয়া, সাংবাদিক মোঃ মিঠুন মিয়া, ফরিদা ইয়াসমিন সুমনা, পল্লবী প্রত্যাশা, মোঃ মোশারফ হোসেন, সাংবাদিক রাকিব চৌধুরী শিশির ও মিজান ফরাজী প্রমুখ। উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক ও কবি রণজিৎ মোদক ১৯৫৫ সালের ৪ জুলাই টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নারান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নারান্দিয়া টিআরকেএন হাইস্কুলে ও কাগমারী মোহাম্মদ আলী কলেজে লেখাপড়া করেছেন। পরে তিনি ঢাকা জেলার কেরাণীগঞ্জের পারজোয়ার ব্রাহ্মনগাঁও উচ্চ বিদ্যালয়ে ১৯৭৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি ৮০’র দশক থেকে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। তিনি এপর্যন্ত ৭টি গ্রন্থ প্রকাশ করেছেন। এছাড়াও ‘শিউলী’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন তিনি। তাছাড়া ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তার অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park