1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লার বক্তাবলী লক্ষীনগরে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় আটক ১

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

ফতুল্লার বক্তাবলী লক্ষীনগরে প্রবাসীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণ অলংকার সহ মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকা চুরির অপরাধে মোজাম্মেল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জুলাই) ১০ দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে প্রেরন করেন ফতুল্লা থানা পুলিশ। আটককৃত মোজাম্মেল হোসেন বক্তাবলী লক্ষীনগর পশ্চিম পাড়া এলাকার মোকলেছ মিয়ার ছেলে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, বক্তাবলী লক্ষীনগর পশ্চিম পাড়া এলাকায় পারুল বেগম (৪১) ও তার সন্তানরা বসবাস করে আসছিলো। গত ১৭ জুন ঈদুল আযহা উপলক্ষে পরিবার নিয়ে চাঁদপুর বেড়াতে যায়। ১৯ জুন ভোরে তার পাশের ফ্লাটের ভাড়া টিয়া আব্দুল করিম স্যার দরজার তালা কাটা দেখে তাকে ফোন করে। পরে পারুল বেগম বাড়িতে এসে দেখে তার ঘরে থাকা ৪ ভরি ৮ আনা ওজনের একটি সীতা হার, ২টা স্বর্নের চেইন, একজোড়া হাতের রুলি, স্বর্নের বেসলেট, ৫টি স্বর্নের আংটি ও ব্যাংক থেকে তোলা নগর ৫ লক্ষ টাকা সহ সর্বমোট ১৪ লক্ষ পঞ্চাশ হাজার নেই। এ বিষয় ফতুল্লা থানায় পারুল বেগম অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করলে থানা পুলিশ বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে। এসময় পুলিশ শনাক্ত কৃত চোর মোজাম্মেল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে। কিন্তু চুরির কথা শিকার করলেও চোরাইকৃত মালামালে সঠিত দিতে তালবাহানা করে। পরে ফতুল্লা থানা পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে মোজাম্মেলকে আদালতে প্রেরন করেন। এ বিষয় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে নং ১০ (০৭-০৭-২৪) ধারা ৪৫৭/৩৮০।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park