1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

এসএসসিতে এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৪.৩২ শতাংশ

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৪ দশমিক ৩২ শতাংশ। রোববার ঢাকা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ বিষয়টি তথ্য জানা যায়।

জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৩৫২ জন। এরমধ্যে পাস করেছে ৩৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। অর্থাৎ মোট ১৬ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আকতার বলেন, ‘পরীক্ষায় অংশ নেওয়া আমাদের ছাত্র-ছাত্রীরা প্রত্যাশিত ফল অর্জন করেছে। এ অর্জন শিক্ষকদের একনিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ফলেই সম্ভব হয়েছে।’

ভালো ফলাফলের কারণ জানিয়ে তিনি বলেন, আমরা নিয়মিত শিক্ষার্থীদের তদারকি করেছি। দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কেয়ার নিয়েছি। আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল।ভালো ফলাফলের জন্য তিনি শ্রেণি শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।

এদিকে শিক্ষার্থীদের এমন অভূতপূর্ব সাফল্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, দাতা সদস্য সাব্বীর আহাম্মদ, কো-অপ্ট সদস্য শফিকুর রহমান (রাজু), অভিভাবক সদস্য মোশারেফ হোসেন, মোহসীন হোসেন, আমিনুল ইসলাম (আমিন), জহিরুল ইসলাম (সাগর), মহিলা অভিভাবক সদস্য শারমীন আকতার (সুমি), শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম তালুকদার, আবুল কাসেম, মহিলা শিক্ষক প্রতিনিধি লিপি আকতার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আক্তার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park