1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

হজ যাত্রীদের নির্বিঘ্নে বিমান চলাচলে জ্বালানি তেল সরবরাহে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : চলতি বছরের হজ ফ্লাইট আজ বৃহস্পতিবার (৯ মে) শুরু হচ্ছে। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে সঠিক সময়ে পবিত্র হজ পালন করতে মক্কায় যেতে পারেন এবং হজ শেষে আপনজনের কাছে ফিরে আসতে পারেন সেজন্য বিমানের জ্বালানি তেল জেট এ-১ পরিবহন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ মে) গোদনাইল পদ্মা ডিপোতে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো শাখার নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের উপ মহাব্যবস্থাপক আসিফ মালিক, উপ মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন)  মীর মোঃ ফখরউদ্দিন, গোদনাইল পদ্মা ডিপোর ব্যবস্থাপক অপারেশন্স পেয়ার আহাম্মদ, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পদ্মা ডিপো ইউনিটের অন্তর্ভুক্ত কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক মো: রাজিব হাসান, বাংলাদেশ ট্যাংকলরী পদ্মা ডিপো টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি  সাধারণ সম্পাদক মো: নাজিম প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবার মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রীর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park