1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সজুর মতো হঠাৎ নবাগত আওয়ামীলীগারদের জন্য দল বিপদে পড়ে : হাজী ইয়াছিন মিয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া বলেছেন, আজকে অনেকে আছেন হঠাৎ করে দলে প্রবেশ করে। বিভিন্ন প্রোগ্রামে ধাক্কাধাক্কি করে জনপ্রতিনিধির সাথে সাথে পা ফেলে চলে আর ত্যাগী নেতারা তার সামনে হাঁটার সুযোগ পায় না। এসব হঠাৎ করে আওয়ামী লীগ বনে যাওয়া নবাগত নেতারা দলের জন্য ক্ষতিকর। এরা এলাকায় এলাকায় কিশোরগ্যাং তৈরি করে। এরা একেকজন ৪/৫ টা গ্রুপের কিশোরগ্যাং তৈরি করে নেতা সাজে। সিদ্ধিরগঞ্জে সজু নামেও একজন বড় নেতা সাজছিলো। আজকে সে কই? নির্বাচনেও তো তাঁকে আমরা মাঠে দেখিনি। এসব সজুর মতো হঠাৎ বনে যাওয়া নবাগত নেতাদের কারণে দল বিপদে পড়ে। সামনের দিনে এদের থেকে দলকে মুক্ত রাখতে হবে৷ ত্যাগী কর্মীদের আমাদের মূল্যায়ন করতে হবে।

বৃহস্পতিবার (০১ মে) রাতে থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের বাসভবনে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি সামাদ বেপারী, সাধারণ সম্পাদক আলহাজ্ব কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূঁইয়া রাজু সহ আওয়ামী লীগ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park