1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন মেঘনা ডিপো শাখার উদ্যোগে মহান মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : দুনিয়ার মজদুর এক হও’ এবং ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি: নং-বি ১৭৫৩ গোদনাইল মেঘনা ডিপো ইউনিটের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেলে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নেতা আশরাফ উদ্দিন নির্দেশে

বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের ব্যানারে শতশত নেতাকর্মী নিয়ে ঢাকঢোল ও বাদ্যযন্ত্র পিটিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার নেতৃবৃন্দ।

বুধবার (০১ মে) দুপুরে এসওরোড গোদনাইল মেঘনা ডিপো টার্মিনালে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মে দিবসে যেসকল শ্রমিক নিহত হয়েছে তাদের রুহের মাগফেরাত ও বাঙ্গালী জাতীর পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঘফেরাত কামনা এবং শ্রমিক বান্দব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘার্য়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের সফল সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এবং দেশবাসীসহ সকল শ্রমিকের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নেতা মন্ডল মোঃ মহিউদ্দিন সানীর সভাপতিত্বে এসময় দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন মহাজন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক এ আর মহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, কোষাধক্ষ্য বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির কোষাধ্যক্ষ সাইফুদ্দিন, শ্রমিক কল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মোল্লা ওহাব, নাদিম, রাসেল প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park