1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

কর্মজীবী মানুষের জন্যে রাতেও কাজ করছেন কাউন্সিলর দিনা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

একজন জনপ্রতিনিধি যিনি সব সময় জনগণের স্বার্থকে প্রাধান্য দেবেন, সুখ-দুঃখে জনগণের পাশে থাকবেন, জনগণের উচিত এমন একজনকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেয়া। ঠিক অনূরূপভাবে জনগণের স্বার্থের কথা চিন্তা করে, নিষ্ঠার সাথের দায়িত্বের কথা ব্যক্ত করেছেন নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোসাম্মৎ আয়শা আক্তার দিনা।

সোমবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট করেন। নারী কাউন্সিলর দিনার এই পোস্টটি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়। সেখানে অসংখ্য মানুষ তাকে ইতিবাচক মন্তব্য করেছেন এবং তাকে ভালো কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন।

সেখানে তিনি জানান, কর্মজীবী মানুষের সুবিধার্থে আমি রবিবার হতে বৃহস্পতিবার, সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত নিয়মিত অফিস করি। কারন অনেক রয়েছেন যারা সকাল ৭/৮ টায় অফিসে যায় এবং রাতে তাদের ছুটি হয়। তখন অনেকেই নাগরিকত্ব সনদসহ অনেক প্রয়োজনীয় কাগজের প্রয়োজন পড়ে। তাই, জনগণের সুবিধার কথা চিন্তা করে, আমি এই সময়টাতে অফিস করি।

এ বিষয়ে নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোসাম্মৎ আয়শা আক্তার দিনা বলেন, আমি ২০১৬ সালে পাশ করার পর থেকে দিনের বেলায় অফিস করার পর রাতেও অফিস করতাম। স্বাভাবিক ভাবে একজন কাউন্সিলরের সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করার নিয়ম। দুপুরের সময়টাতে দেখেছি একজন লোকও আসেনা। সেসময় আমি সিদ্ধান্ত নিলাম সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অফিস খোলা থাকবে। তখন আমি দুপুরের সময়টা বন্ধ রেখে আসরের পরে অফিস খুলি এবং রাতের ১০ টা পর্যন্ত অফিস করি।

তিনি আরোও বলেন, অনেকে রয়েছেন যারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকুরি করেন, সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করেন। তারা যেনো কোনো ভোগান্তিতে না পড়েন, সে বিষয়টি সব সময়ই আমি খেয়াল রাখি। আমি দীর্ঘদিন খুবই অসুস্থ ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন নিষ্ঠার সাথে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park