1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

শফিউল আলমের মৃত্যুতে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল ডিপো শাখার উদ্যোগে দোয়া

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সাবেক সহ সভাপতি প্রবীন শ্রমিক নেতা শফিউল আলমের রুহের মাঘফেরাত কামনায় বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোদনাইল মেঘনা ডিপোর সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রয়াত শফিউল আলমের আত্মার মাঘফিরাত কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকল সদস্য, আধুনিক নারায়ণগঞ্জের রুপকার এ.কে.এম শামীম ওসমান ও তাঁর সুযোগ্য পুত্র উদীয়মান নেতা অয়ন ওসমান, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সহ সমগ্র ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়।

ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নেতা মন্ডল মোঃ মহিউদ্দিন সানীর সভাপতিত্বে এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মহাজন, শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সাধারন সম্পাদক আ: আজিজ, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কোষাধক্ষ্য বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, প্রচার সম্পাদক ওহাব মোল্লা, কার্যকরী সদস্য নাজির হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park