1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে তাঁতীলীগ নেতার বিরুদ্ধে অপহরণ মামলা, স্কুলছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমের ও অশালীন প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। এ মামলায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আহবায়ক  পরিচয়দানকারী লিটন আহাম্মেদ সহ মোট আসামি করা হয়েছে ০৪ জনকে। মামলার অন্যান্য আসামিরা হলেন- সুমিলপাড়া সোনামিয়া মার্কেট এলাকার বিল্লালের বখাটে পুত্র অপহরণকারী রিফাত (১৯), যুবলীগ নেতা খোকন মল্লিক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেল (৪৫) এবং অপহরণকারী রিফাতের বাবা বিল্লাল হোসেন (৪৫)।মামলা সূত্রে জানা যায় গেছে, সফর আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ১৬ বছর বয়সী এক ছাত্রীকে ১৫ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় কদমতলী আদমজীনগর এম ডব্লিউ কলেজে ভর্তি সংক্রান্ত বিষয়ে কার্য সম্পাদনা করে বাসায় ফেরার পথে আগে থেকে রাস্তায় রাখা নম্বর বিহীন একটি হায়েস গাড়িতে তুলেন সুমিলপাড়ার সোনামিয়া মার্কেট এলাকার বিল্লালের বখাটে পুত্র রিফাত (১৯)। এসময় রিফাত কিশোরীকে জোরপূর্বক হায়েসে তুলে নিয়ে দ্রুত চলে যায়। আর অপহরণের এ কাজে আসামি রিফাতকে সহযোগিতা করেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের নেতা লিটন আহাম্মেদ, লিটন আহাম্মেদ এর সহযোগী সোহেল ও অপহরণকারী রিফাতের বাবা বিল্লাল। এদিকে মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেন স্কুলছাত্রীর মা বিউটি আক্তার। পরে এ অভিযোগের ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১১। উন্নত প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে টঙ্গীবাড়ি এলাকা থেকে আসামীদের জিম্মায় থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে থানায় প্রেরণ করা হলে উদ্ধারকৃত ঐ ছাত্রীকে সোমবার সকালে ডাক্তারী পরিক্ষার জন্য ভিক্টোরিয়া  হাসপাতালে পাঠানো হয়। পরে সোমবার সকালে এ ঘটনার মূল নায়ক বখাটে রিফাত সহ ৪জনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর মা বিউটি আক্তার। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবু বকর সিদ্দিক জানান, ৪ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park