প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ টাইমস এর নির্বাহী সম্পাদক মোশতাক আহমেদ শাওনের বাবা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নেতা মো: আশরাফ উদ্দিন।
তিনি শোক বার্তায় সাংবাদিক শাওনের বাবা মরহুম ফিরোজ আহমেদ এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, বার্ধক্য জনিত রোগে ঢাকা ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৩ টার সময় তিনি মৃত্যু বরণ করেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল কুমিল্লার লাকসাম থানার মোল্লা গ্রাম এলাকায় বাদ জোহর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড মুক্তি নগর এলাকায় নিজ বাস ভবন সংলগ্ন মসজিদের সামনে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ