1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে টেনশন গ্রুপের সদস্যরা মাদকসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মাদকসহ টেনশন গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার সকালে (নাসিক) ২ নং ওয়ার্ড এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলো: গিয়াসউদ্দিন টুলুর ছেলে মঈন ও একই এলাকার বাসিন্দা মাদক সম্রাজ্যি রহিমার ছেলে শুভ।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, দু’জনকে হিরোইন আর ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

প্রত্যক্ষদর্শীদের বরাত হতে জানা গেছে, ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে থাকা আরেক সদস্য সজীব কৌশলে পালিয়ে যান। পালিয়ে যাওয়া সেই সজীব টেনশন গ্রুপের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিরা সক্রিয় মাদক কারবারি। এরা এলাকাব্যাপী নিজেরা দলবদ্ধ হয়ে মাদকের ব্যবসা পরিচালনা করেন। আলোচিত কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের সক্রিয় সদস্য তারা। ইতিপূর্বে কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজত খাটলেও বের হয়েই ফের মাদকের বেচা-বিক্রিতে জড়িয়ে যান। স্থানীয়দের দাবি শুধু মাদকই নন এই আসামিরা সংঘবদ্ধভাবে অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ কিংবা বিভিন্ন ব্যবসায়ীদের উপর হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের শক্তির জানান দেন। আইন অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা হলে অস্ত্রও উদ্ধার করা সম্ভব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park