1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে সাতঘোড়া সিমেন্ট কারখানায় আগুন

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইস্টার্ন সিমেন্ট লিমিটেডের সাতঘোড়া সিমেন্ট কারখানার একটি অফিস কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়ায় অবস্থিত এ কারখানায় অফিস কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও সিমেন্ট কোম্পানি কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কেউ হতাহত হননি।

কারখানা সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাগরিব নামাজের পর সাতঘোড়া সিমেন্ট কোম্পানির মেকানিক্যাল অফিসার নূর মোহাম্মদের দ্বিতীয় তলার অফিস কক্ষ থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পায় শ্রমিকরা। এসময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। কোম্পানির শ্রমিক ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ৩০ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজ ও এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান মেকানিক্যাল অফিসার নূর মোহাম্মদ।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। শ্রমিকরা আগে থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করায় ফায়ার সার্ভিসকে তেমন একটা বেগ পেতে হয়নি। আগুনের ঘটনায় কেউ আহত হননি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park