1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

বুধবার সৌদির সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবে হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার লামাপাড়ায় হযরত শাহ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ কয়েকশ অনুসারী এ ঈদের নামাজ আদায় করবেন।

জামাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা, গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার থেকে শতাধিক মুসল্লি অংশ নেবেন বলে জানা গেছে।

হযরত শাহ সুফী মমতাজিয়া মাদ্রাসার খতিব মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ বলেন, হানাফির মাযহাবের মতে পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করার বিধান রয়েছে তাই কাল আমরা ঈদ পালন করব। তারা হযরত হানাফি (রা.) মাযহাবের অনুসারী। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা গত একশ বছর আগ থেকে বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা অনুযায়ী ঈদ পালন করে আসছেন।

তিনি আরও বলেন, ঢাকার কেরানীগঞ্জ, সদরঘাট, উত্তরা, সাভার, ডেমরা এবং নারায়ণগঞ্জের সদর, বন্দর ও রূপগঞ্জ এলাকা থেকে এসে শতাধিক মানুষ এখানে ঈদের নামাজে অংশ নেন। এরা এ অঞ্চলের বাসিন্দা নন তবে হানাফি (রা.) মাযহাবের অনুসারী। ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park