প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাণী দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবউট এজেন্ট এন্ড পেট্রোল পাম্প এসোসিয়েশন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি হাজী রুহুল আমিন মণ্ডল ও সাধারন সম্পাদক হাজী মো. সালাউদ্দিন মহাজন।
বাণীতে তারা নারায়ণগঞ্জবাসী সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
দেশের সকল শ্রেণিপেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাণীতে তারা বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক-এই কামনা করছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ