দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। আর এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাসিক ৮নং ওয়ার্ড জনতার কাউন্সিলর রুহুল আমীন মোল্লার পক্ষ থেকে এবং মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনুর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এনায়েতনগর যুবলীগ নেতা মমিনুল আলম পুষন।
এক শুভেচ্ছা বানীতে যুবলীগ নেতা মমিনুল আলম পুষন বলেন, মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে পবিত্র মাহে রমজান। আর এ রমজান মাসকে উপলক্ষ করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রেখেছেন অসংখ্য পুরস্কারের ভান্ডার। ৩০টি রোজা পালন শেষে আমাদের জন্য উপহার দিয়েছেন আনন্দের একটি দিন পবিত্র ঈদুল ফিতর। ঈদের জামাত শেষে ধনী-গরীব একাকার হয়ে হাতে হাত এবং কোলাকুলির মাধ্যমে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর জেলা যুবলীগ সদস্য রুহুল আমীন মোল্লা ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনুর পক্ষ থেকে নাসিক ৮নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ