1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রংধনু সেবা সংঘের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রংধনু সেবা সংঘ। মূলত ঈদে সুবিধাবঞ্চিত এসব শিশুর মুখে হাসি ফোটাতে প্রতিবছরের ন্যায় এবারও এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জে এসওরোডস্থ উদয় স্মৃতি ঈদগাহ মাঠে রংধনু সেবা সংঘের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত কয়েকশত শিশুর মাঝে ঈদ সামগ্রী পোশাক বিতরণ করা হয়। এছাড়াও আদমজী কবরস্থান কমপ্লেক্স মাদরাসায় নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের ৮১ জন ছাত্রকে ঈদ পোশাক পাঞ্জাবি উপহার প্রদান করে রংধনু সেবা সংঘ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাছলিমা আক্তার লিজা, সহ-সভাপতি সারোয়ার আলম, সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, কার্যকরী সদস্য মেজবাহ, রুবিনা, লিয়ন, রবিন, ফয়সাল, সিয়াম, কাওসার, আলিফ প্রমুখ।

এসময় সংগঠনটির সভাপতি তাছলিমা আক্তার লিজা বলেন, রংধনু সেবা সংঘের প্রতিটি সদস্যের জন্য আজ ঈদ। শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করার সময় যে ভালোলাগা তৈরি হয়, সেটা ঈদের থেকেও অনেক বেশি। এই দিনটির জন্য পুরো এক বছর অপেক্ষা করে থাকেন সংগঠনের সদস্যরা।’ ঈদ মানে আনন্দ ঈদ খুশি আর এরই ধারাবাহিকতায় দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদের আনন্দকে ভাগাভাগি করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। যারা আর্থিকভাবে সহায়তা করে আমাদের এ সংগঠনের পাশে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘রংধনু সেবা সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সেবা সংগঠন।সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে রংধনু সেবা সংঘ। আমাদের এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। ’

উল্লেখ্য, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু সেবা সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল। রমজান মাসে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান, পথচারীর মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচিসহ নানা সামাজিক কাজে নিযুক্ত আছে এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এছাড়াও সংগঠনটি সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park