1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে আলা হযরত এন্টারপ্রাইজের উদ্যোগে ১২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে অসহায় গরীব ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (০৭ এপ্রিল) বাদ যোহর মেসার্স আলা হযরত এন্টারপ্রাইজ এর উদ্যোগে ১২০০ (শত) পরিবারের মাঝে গোদনাইল এসওরোড এলাকাস্থ মেঘনা ডিপো শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ, গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি, মেসার্স আলা হযরত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ও দৈনিক স্বাধীন বাংলাদেশ ডট.কমের প্রকাশক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নেতা মো: আশরাফ উদ্দিনের পৃষ্ঠপোষকতায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সভাপতি রুহুল আমিন মন্ডল, সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন মহাজন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বাচ্চু মিয়া, আশরাফ উদ্দিনের ছোট মেয়ে নুরজাহান তুস আয়াত, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি মন্ডল মোঃ মহিউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক এ.আর মহাসীন, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ট্যাংকলরী টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি হাজী মতিউর রহমান মন্ডল, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির কোষাধ্যক্ষ সাইফুদ্দিন,পুলিশিং কমিটির সভাপতি রুহুল আমিন রনি প্রমূখ।

এসময় মেসার্স আলা হযরত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আশরাফ উদ্দিন ঈদের আনন্দকে অসহায় গরীব মানুষের মাঝে বিলিয়ে দিতে এ আয়োজন করেছেন জানিয়ে ভবিষ্যতেও যাতে আরো বেশি করে গরীব-দুঃস্থদের সাহায্য করতে পারেন সেজন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park