1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় ফিল্মি স্টাইলে হাত-পা বেধে ব্যবসায়ীকে মারধর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

ফতুল্লার মাসদাইরে ফিল্মি স্টাইলে জায়েদ আহাম্মদ নামের এক ব্যবসায়ীকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেধে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করেছে দেনাদার জাহাঙ্গীর বাহিনী। রবিবার দুপুরে ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরীর মোড় এলাকার রেজাউল করিম ওরফে জাহাঙ্গীর বাহিনীর অফিস থেকে ব্যবসায়ী জায়েদ আহাম্মদকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

এতে জাহাঙ্গীর বাহিনীর এক সদস্য রুবেলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জাহেদ আলী নামের ওই ব্যবসায়ীর বাবা মুন্সী ইলিয়াস আহম্মেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, ফতুল্লার তল্লা আজমিরীবাগ এলাকার মুন্সী ইলিয়াস আহম্মেদের ছেলে জায়েদ আহাম্মদ। সে দীর্ঘদিন ধরে শহরে সুতার ব্যবসা করে আসছে। তার কাছ থেকে ব্যবসায়ী রেজাউল করিম ওরফে জাহাঙ্গীর সুতা ক্রয় করে ব্যবসা করে আসছে। কেনা-বেচার মাঝে তাদের দুইজনের মধ্যে ভাল সম্পর্ক হয়। একসময় জাহাঙ্গীর জায়েদ আহাম্মদের কাছ থেকে কয়েক কোটি টাকার বাকীতে মালামাল নেয়। অনেক টাকা বাকী হলে জাহেদ জাহাঙ্গীরের কাছে পাওনা টাকা চাইলে দেই দিচ্ছি বলে কালক্ষেপন করে আসছে। গত ২৩ মার্চ সকাল সাড়ে ১১টায় জাহাঙ্গীর আমার ছেলে জায়েদকে পাওনা টাকা ফেরৎ দেয়ার কথা বলে বাসা থেকে ফোন করে ডেকে আনে মাসদাইর তালা ফ্যাক্টরীর মোড়ে। এরপর জায়েদ সরল বিশ্বাসে জাহাঙ্গীর ও তার ছেলের কথায় মাসদাইর পাওনা টাকা নিতে আসে। জাহেদ আলী আসার পরেই তাকে কৌশলে হাত-পা ও চোখ কাপড় দিয়ে বেধে বেধড়ক মারপিট করে জাহাঙ্গীর ও রুবেল ও তার বাহিনীর সদস্যরা। জায়েদ আহাম্মদের পরিবার তাকে খুঁজে না পেয়ে জায়েদের বাবা পুলিশের সহায়তা নিয়ে জায়েদকে মাসদাইর এলাকা থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করেন। এসময় রুবেলকে পুলিশ ঘটনাস্থল হতে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া বলেন, খবর পেয়ে ১ ঘন্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park