1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

শামীম ওসমানের সুস্থতা কামনায় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি: বি-১৭৫৩ গোদনাইল মেঘনা ডিপো শাখার উদ্যোগে আধু‌নিক নারায়ণগ‌ঞ্জের সপ্নদ্রষ্টা‌ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) তারাবীহ নামাজের পর নাসিক ৬নং ওয়ার্ডের এসওরোডস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এমপি শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি ও দৈনিক স্বাধীন বাংলাদেশ ডট.কমের প্রকাশক আশরাফ উদ্দিন সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সভাপতি রুহুল আমিন মন্ডল, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাজী মতিউর রহমান মন্ডল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বাবু, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি মন্ডল মোঃ মহিউদ্দিন সানী, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক এ.আর মহসীন,কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, প্রচার সম্পাদক ওহাব মোল্লা, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান নীরব, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন, ছাত্রলীগ নেতা শাহেদ প্রমুখ।

এসময় দোয়া অনুষ্ঠানে আশরাফ উদ্দিন বলেন, গত দু-তিনদিন যাবত বুকের ব্যথায় ভুগছিলেন মাননীয় এমপি শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় মঙ্গলবার বেলা ১১ টায় তিনি হাসপাতালে ভর্তি হন। বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে দুপুর আড়াইটায় শামীম ভাই এর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।আলহামদুলিল্লাহ, তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন।বিকেলে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাসায় রয়েছেন। নারায়ণগঞ্জ বাসীর কাছে এবং দেশবাসীর কাছে শামীম ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই। আপনাদের সকলের দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park