স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মরহুম আলী হোসেন আলা স্মৃতি সংসদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী কোরআন খতম, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) বিকেলে মরহুম আলী হোসেন আলা স্মৃতি সংসদের কার্যালয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়৷
মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করে এবং মরহুম কাউন্সিলর আলী হোসেন আলার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ: লতিফ ফকির, সাধারণ সম্পাদক মো: শুক্কুর খান, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জয়নাল খান, বীর মুক্তিযোদ্ধা দুধ মিয়া সর্দার, বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়া, বিশিষ্ট সমাজসেবক ডি.এম শাহজাহান, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মো: জহিরুল ইসলাম (সাগর), ওয়ার্ড যুবলীগ সভাপতি মোল্লা হারুন উর রশীদ, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ খান, সাবেক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আক্তার পনির, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান ইমরান খান, ওয়ার্ড যুবলীগ নেতা নুরু প্রধান, জাহাঙ্গীর খান, প্রয়াত জনপ্রিয় কাউন্সিলর আলী হোসেন আলার দুই সন্তান আল-আমিন ও আতিকুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ