1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিনে গোদনাইল ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের মিলাদ ও আলোচনা সভা

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার উদ্যোগে আলোচনা সভা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) তারাবীহ নামাজের পর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এসওরোডস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতির সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়।

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলাদেশ ডট. কমের প্রকাশক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মহাজন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সহ-সভাপতি মন্ডল মোঃ মহিউদ্দিন সানী, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক এ.আর মহসীন, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা শাহেদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park