1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ দোকানদার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় ওই ঘটনাটি ঘটে। তাকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে দগ্ধ ব্যাক্তির নাম হারুন মিয়া (৫০)। সে ফতুল্লার কাঠেরপুল এলাকায় বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জুমার নামাজ শেষে ইসদাইর বুড়ির দোকান এলাকায় নিজের চায়ের দোকান খুলেন হারুন। চুলায় আগুন দিলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে দোকানটিতে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন আগুন নিভিয়ে হারুনকে হাসপাতালে নিয়ে যান। হারুনের শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস নিগর্ত হয়ে জমে ছিল দোকানটিতে। ম্যাচ দিয়ে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। দগ্ধ হারুনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park