নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ৩ টায় জালকুড়ি যুব উন্নয়নের সামনে সড়ক এই দূর্ঘটনায় ঘটে। নিহত ওই কিশোর ফতুল্লা থানার লামারবাগ এলাকার মো: সোহাগের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানিয়েছেন, গভীর রাতে হয়ত কোন গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে গেছে। ছেলেটি বাসের হেলপার ছিলেন। পরিবার সুত্রে জানতে পেরেছি প্রায় সময় রাতবিরাতে বাহিরে থাকত সে। গতকাল রাত দুইটায় তার মামার সঙ্গে দেখাও হয়েছিল বললো পরিবার। মৃত ব্যক্তির পরিবারের কোনো দাবি নেই। তারা মৃতদেহ ময়নাতদন্ত করাবে না বলে জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি রাতে ঘটেছিল। তাই ঘাতক গাড়িকে আটক করা সম্ভব হয়নি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ