1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় ইসলামী শ্রমিক আ‌ন্দোল‌নের উদ্যো‌গে রমজা‌নের তাৎপর্য নি‌য়ে  আ‌লোচনা সভা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
ইমাম আহাম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় আজ শ‌নিবার ফতুল্লার পঞ্চব‌টি এলাকায় আকবর কন‌ভেশন সেন্টা‌রে এ অনুষ্ঠানের আ‌য়ো‌জন করা হয়।
অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলাম।
তিনি বলেন, ৯২% মুসলমানের দেশে কি করে বাণিজ্যমন্ত্রী বলেন খেজুর বা আঙ্গুর দিয়ে ইফতার করতে হবে কেন বড়ুই দিয়ে ইফতার করুন এটাই তার অযোগ্যতার প্রমান, এবং দেশের সবচেয়ে বড় শিক্ষা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা চলাকালে ছাত্রলীগের গুন্ডারা অত‌র্কিত হামলা চালায় আমরা এর তীব্র নিন্দা জানাই।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ সৈয়দ মুহাম্মাদ ওমর ফারুক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ ওমর ফারুক, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, মুহাম্মাদ শফিকুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা, আলহাজ্ব মুহাম্মাদ আমান উল্লাহ, সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা, হাজী মুহাম্মাদ সাইদুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা।
আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, মুহাম্মাদ সেলিম হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক মুহাম্মাদ মাসুদুর রহমান, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park