প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি ও শ্রমিকলীগ নেতা মন্ডল মোঃ মহিউদ্দিন সানী।
শুভেচ্ছা বার্তায় মহিউদ্দিন সানী বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে এবং রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। তিনি বলেন, আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই। মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল প্রকার পাপাচার হতে বিরত থেকে সর্বদা ইবাদত বন্দেগীতে মশগুল থাকুন। আমি মাহে রমজানুল মোবারকের দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি।সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ