1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

না.গঞ্জে উপনির্বাচনে যারা জয়ী হলেন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

৯ মার্চ সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও ৩ টি ইউনিয়ন পরিষদের ফাকা পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার পদ, মদনপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার ও ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে উপজেলা নির্বাচন অফিস হতে জানা যায়, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জয়লাভ করেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম। অটোরিকশা প্রতীকে ২০ হাজার ৯২৭ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। এ পদে তার প্রতিদ্ব›দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীকে পরেশ চন্দ্র দাস, চশমা প্রতীকে আমজাদ হোসেন ও আনারস প্রতীকে সাইফুল ইসলাম।
মদনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে জয়লাভ করেছেন মোরগ প্রতীকের শাকিল পারভেজ রনি। তিনি পেয়েছেন ৪৬০ টি ভোট। তার প্রতিদ্ব›দ্বী তালা প্রতীকের আলী আভিনাশ ভূঁইয়া (শাহাজালাল) পেয়েছেন ১৫৬ টি ভোট, ঘুড়ি প্রতীকের মোঃ আশ্রাফুল আলম ভূইয়া (শাকিল) পেয়েছেন ২৯০ টি ভোট, ফুটবল প্রতীকের মো: মহিবুল ইসলাম (বাপ্পি) পেয়েছেন ৩৭৭ টি ভোট। এছাড়া ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার পদে জয়লাভ করেছেন সূর্যমুখী প্রতীকের মাজেদা বেগম। তিনি পেয়েছেন ১৪৫০ টি ভোট। ৮৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন বই প্রতীকের মো. আখলিমা বেগম।
পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার পদে জয়লাভ করেছেন মোরগ প্রতীকের আজিজ সরকার। ৯২৯ ভোটে তিনি জয়লাভ করেন। তার প্রতিদ্ব›দ্বী তালা প্রতীকের কায়সার আহম্মেদ রাজু পেয়েছেন ৮১১ ভোট।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park