1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

নিয়ন্ত্রণ হারিয়ে সিটি কর্পোরেশনের লেকে পড়লো বাস, ড্রাইভার-হেলপার আহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশনের লেকের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক।
এর আগে শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই বাসের ড্রাইভার-হেল্পারকে উদ্ধার করা হয়েছে। আহতরা হলেন জাহাঙ্গীর (৫০) ও আমানুল্লাহ (৪৩)।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, নিট কনসার্ন গার্মেন্টের একটি বাস শ্রমিকদের নামিয়ে চিটাগাংরোড থেকে আদমজীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের মধ্যে পড়ে যায়। খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও বলেন, বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয় নি। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park