1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : ভোটের পর হট্টগোল-মারামারিতে স্থগিত ভোট গণনা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও ভোট গণনা নিয়ে হট্টগোল-মারামারির ঘটনা ঘটে। ফলে ভোট গণনা স্থগিত করা হয়। আজ শুক্রবার (৮ মার্চ) সারা দিন ভোট গণনা নিয়ে কারো কোনো উদ্যোগ দেখা যায়নি। নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক আবুল খায়ের জানিয়েছেন, ব্যালট সিলগালা অবস্থায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ মার্চ বিকেলে ৫টা পর্যন্ত) পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়া শান্তিপূর্ণভাবে দুই দিনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বিঘ্ন ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রার্থীরাও। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা উপকমিটি জানায়, এবারের নির্বাচনে সাত হাজার ৮৮৮টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাতেই ভোট গণনা করে ফলাফল ঘোষণার কথা ছিল। প্রত্যক্ষদর্শী আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রদেয় ভোট যাচাই-বাছাই করতেই রাত প্রায় ৩টা বেজে যায়। তখন ভোট গণনা নিয়ে প্রার্থীদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। কিন্তু রাতে প্রার্থীদের এজেন্ট না থাকার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হকসহ বেশ কয়েকজন প্রার্থী শুক্রবার দিনে ভোট গণনার দাবি তোলেন। আর সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলসহ কয়েকজন রাতেই ভোট গণনার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে শুক্রবার ভোরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। মারামারিতে একজন সহকারী আইন কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ভোট গণনা নিয়ে হট্টগোলের বেশ কয়েকটি ভিডিও শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওর একটিতে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীকে বেশ উত্তেজিত অবস্থায় দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক আবুল খায়ের সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথীকে বিজয়ী ঘোষণা করতে।   জানতে চাইলে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের শুক্রবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘ভোট গণনা হয়নি। ব্যালট সিলগালা অবস্থায় পুলিশ হেফাজতে আছে। ভোট গণনা করে দু-এক দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।’ কবে ভোট গণনায় বসবেন জানতে চাইলে জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, ‘সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, সমিতির সাবেক নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করেই ভোট গণনার দিনক্ষণ ঠিক করা হবে।’ একজন সম্পাদক প্রার্থীকে বিজয়ী ঘোষণার বিষয়ে আবুল খায়ের বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ভিডিও ছড়ানো হয়েছে। কেন, কোন পরিস্থিতিতে এ ঘোষণা দিতে হয়েছিল, তা বুঝতে পেরেছেন আশা করি। কারণ আমি ফলাফল ঘোষণা করলে তো আর একটা পদের ফলাফল ঘোষণা করব না। যেখানে ভোট গণনাই হয় নাই, সেখানে ফলাফল ঘোষণা হয় কিভাবে?’

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park