নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চিহ্নিত মাদক কারবারি হেলেনা (৪০) কে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে এ থানাস্থ শিমরাইল মোড়স্থ তার বসত বাড়ি থেকে আটক করা হয় তাকে।গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্যী শিমরাইল এলাকার মৃত দবির উদ্দিনের মেয়ে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকসহ এই নারীকে হাতেনাতে আটক করেছে। পুড়ো এলাকাব্যাপী চিন্হিত মাদক কারবারি হিসেবে পরিচিত তিনি। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ