প্রেস বিজ্ঞপ্তি : আজ ঐতিহাসিক ৭ই মার্চ। নানা আয়োজনের মধ্যদিয়ে ৭ই মার্চ উদযাপন করা হবে। দিনটি উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগ ও মহানগর আ’লীগ পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচির আয়োজন করেছেন। কর্মসূচির প্রথমেই আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হবে। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মরহুম কাউন্সিলর আলী হোসেন আলা স্মৃতি সংসদ।
আলী হোসেন আলা স্মৃতি সংসদের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বলেন, ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে তিনি জাতির জনক (শেখ মুজিবুর রহমান) একটি জাতি সৃষ্টি করেছেন। একটি ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতিকে তিনি এক মোহনায় দাঁড় করিয়েছিলেন। ৭ই মার্চের ভাষণকে আজ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। বহু কালজয়ী নেতাদের ভাষণ সংরক্ষণ করা আছে কিন্তু কারো ভাষণই ইউনেস্কো স্বীকৃতি দেয় নাই। ৮টি ভাষায় এই ভাষণটি অনুবাদিত হয়েছে। এটি জাতির মুক্তির সনদ ছিলো।” আজ ৭ই মার্চ যেমন বিশ্বস্বীকৃতি পেয়েছে, তেমনি স্বাধীনতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ অন্য দিবস বা ঘটনাগুলোও সামনের দিনগুলোতে জাতীয় জীবনে বিশেষ করে আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সর্বশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি তারা আত্মার মাগফিরাত কামনা করেন’।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ