1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

প্রশ্নের ভুল সেটে পরীক্ষা দিলেন ৫৭০ শিক্ষার্থী, কেন্দ্র সচিবকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে এসএসসি পরীক্ষা ভুল সেটে নেওয়া হয়েছে। এ ভুল সেট প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ৫৭০ শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ মার্চ) এসএসসিতে বিজ্ঞান বিভাগে রসায়ন প্রশ্নে সারা দেশে ৩ নম্বর সেটে পরীক্ষা হলেও ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা ১ নম্বর সেটে পরীক্ষা দিয়েছেন।

রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সিদ্ধিরগঞ্জের পাঁচটি স্কুলের ৫৭০ জন পরীক্ষার্থী ছিলেন। এসব পরীক্ষার্থীদের ৩ নম্বর সেটের স্থানে ১ নম্বর সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

এ ঘটনায় ওই স্কুলের কেন্দ্র সচিব ও রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সায়েম হোসেন নামক ব্যক্তি।

এ ঘটনায় ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব।

তিনি বলেন, বোর্ড থেকে প্রশ্নপত্র বের করাকালীন সময়ে সেট পরিবর্তন হয়েছিল। অন্য সেটে পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না। শিক্ষার্থীরা যে যেই প্রশ্নে পরীক্ষার খাতায় লিখছেন সে অনুযায়ী নম্বর পাবে। তাদের সমস্যা হবে না। রেবতী মোহন স্কুল কেন্দ্রের সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিষয়ে শিক্ষা অফিসার আবু তালেব বলেন, নূর ইসলাম সাহেবকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই স্কুলে নতুন সচিব দেওয়া হয়েছে।

এদিকে ভুল সেটে পরীক্ষা নেওয়া এবং অব্যাহতির বিষয়টি জানতে কেন্দ্র সচিব ও সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park