1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪

মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহুরুলসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গ্রেপ্তার আসামিরা হলেন- মো. জহুরুল ইসলাম (৫০), মো. আজিজুল হক ওরফে আজমল (৩৬) ও মো. কবির সিকদার (৩৩)।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৬ মার্চ) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এম. জে. সোহেল বিষয়টি জানান।

তিনি জানান, গ্রেপ্তার আসামি জহুরুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি থানার মাদক মামলার (নং-১০) আসামি। সে ওই মামলায় চার বছর ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

এছাড়া অপর আরেকটি অভিযান পরিচালনা করে অর্থঋণ মামলায় ১ বছর ও ১ লাখ ৫০ হাজার  টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আজিজুল হক ওরফে আজমলকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তিনি পটুয়াখালী জেলার সদর থানার আরজি রাজনগর এলাকার মো. আব্দুল খালেক খন্দকারের ছেলে।

এছাড়াও একই দিন রাতে আরও একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কবির সিকদারকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের  এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা এসব মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। তারা মামলার পর বিভিন্ন সময় আদালত থেকে জামিন নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park