1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় নিহত কিশোরের পরিচয় খুঁজছে পুলিশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় নিহত সাইকেল আরোহী কিশোরের পরিচয় খুঁজছে পুলিশ।

কেউ নিহত কিশোরের পরিচয় সনাক্ত করতে পারলে ফতুল্লা থানার এস আই সৈয়দ আজিজুল হকের মোবাইল নাম্বার ০১৭১২৯১৫৬৫৫ অথবা ০১৯২১১১১১৪৬ জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

দুর্ঘটনায় নিহত করে কিশোরের সন্ধান দেয়ার জন্য পুলিশের এই কর্মকর্তা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

জানা গেছে, ফতুল্লার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের নাম পার্কের সামনে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় অজ্ঞাত ঐ কিশোর। পরে তাকে খানপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ৯টার দিকে মারা যায়।

পুলিশ এঘটনায় ঘাতক মিশুকসহ চালককে আটক করেছে।

জানা গেছে, নিহত কিশোরের সাইকেলে গামছা দিয়ে বাধা অবস্থায় দুটি বাটিতে ভাত ও তরকারি ছিল।

এসআই আজিজুল হক জানান, মৃত অজ্ঞাত ছেলেটির পরিচয় উদঘাটনের জন্য সকলের সহযোগিতা কামনা করি। বিশেষ করে সন্তানের নিথর লাশটি বাবা- মাকে বুঝিয়ে দেয়ার লক্ষ্যে পরিচয় উদঘাটন প্রয়োজন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানায়, এ ঘটনায় অটোরিক্সা চালক জুয়েল(২০) কে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে এবং নিহতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park