ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন একেএম শামীম ওসমান। এরপর দীর্ঘ যাত্রায় পার করেছেন নানা চড়াই-উতরাই। কারাভোগ করেছেন। ৪ বার সংসদ সদস্য হওয়ার রেকর্ড গড়েছেন। আজ (২৮ফেব্রুয়ারি) বুধবার তাঁর ৬৩তম জন্মদিন। প্রিয় নেতার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, তাঁতখানা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শিহাব উদ্দিন রিপন। কামনা করেছেন তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ। শিহাব উদ্দিন রিপন বলেন, নারায়ণগঞ্জ একটি আলোচিত জেলা, এই জেলাকে দেশের শীর্ষ স্থানে নিয়ে আসার জন্য শামীম ওসমান প্রতিনিয়ত কাজ করছেন। শামীম ওসমান নারায়ণগঞ্জের গর্ব। শুধু নারায়ণগঞ্জে নয়, শামীম ওসমান সারাদেশে অনন্য এক নেতা। আমরা এমন নেতার সান্নিধ্য পেয়ে ধন্য। আজ এই সুযোগ্য নেতার জন্য নারায়ণগঞ্জে মেডিক্যাল কলেজ হচ্ছে। তিনি নারায়ণগঞ্জবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বে যাতে শামীম ওসমান কাজ করতে পারেন। প্রসঙ্গত, ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহা ও নাগিনা জোহার দম্পতির ঘর আলোকিত করে ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শামীম ওসমান।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ