1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

শামীম ওসমানের জন্মদিনে আওয়ামী লীগ নেতা মুন্নার উদ্যোগে দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অভিভাবক ৪-আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের ৬৩তম জন্মদিন উপলক্ষে নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও আদমজীনগর কবরস্থান কমপ্লেক্স মসজিদ ও মাদরাসার সভাপতি তানভীর কবির মুন্নার উদ্যোগে আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে একেএম শামীম ওসমানের নেক হায়াত কামনায় ও ওসমান পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনা করে বাদ যোহর দোয়ার আয়োজন করা হয়। শামীম ওসমানের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ নেতা মুন্না বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহতালা যেন আমাদের নারায়ণগঞ্জের উন্নয়নের রুপকার জননেতা একেএম শামীম ওসমানকে দীর্ঘায়ু দান করেন। শামীম ওসমানের জন্য নারায়ণগঞ্জের এতো উন্নয়ন হচ্ছে। আমাদের প্রানপ্রিয় নেতা একেএম শামীম ওসমান সবসময় নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কাজ করেন। আমরা তার দীর্ঘায়ু কমনা করি।এসময় দোয়া-মিলাদ শেষে মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ শামীম ওসমানের পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত আদমজী কবরস্থান কমপ্লেক্স ও মাদরাসার সভাপতি মরহুম হুমায়ুন কবিরের আত্নার মাগফেরাত কামনাসহ দেশবাসী সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park